বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

উল্লাপাড়ায় আড়াই হাজারের বেশি কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও বীজ

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

রবি মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানো এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, এক কেজি পটাশ সার ও এক কেজি টিএসপি সার দেওয়া হচ্ছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কয়েকটি ধাপে এসব উপকরণ বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে পাঁচটি ইউনিয়নের কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেওয়া হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হেলাল সরকার, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে আগ্রহী করে তুলতে সরকার নিয়মিত কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে কৃষকদের বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার সরবরাহ করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, এ প্রণোদনা রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ডালের আবাদ সম্প্রসারণে সহায়তা করবে। পাশাপাশি ফসলের উৎপাদন বাড়াতে এবং কৃষকদের আর্থিক ব্যয় কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর