বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৩৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসক গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝপাড়া বালিগ্রাম ছয় গম্বুজ জামে মসজিদ ও আশপাশের এলাকায় এ কার্যক্রম চালানো হয়।

 

অভিযান চলাকালে ফগার মেশিন দিয়ে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করে সেগুলো ধ্বংস করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার অন্যান্য কর্মচারীরা।

 

অভিযান সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটানো যথেষ্ট নয়, এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশও ধ্বংস করতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তারা।

 

তারা আরও জানান, জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রশাসনের পাশাপাশি নগরবাসী সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর