বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সলঙ্গায় বর্ণাঢ্য র‍্যালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। সলঙ্গা বাজারের কদমতলা থেকে শুরু হওয়া র‍্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

র‍্যালিতে সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার ও মারুফ হাসান খোকন, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার ও আব্দুল মজিদ খান, সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সহন এবং সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া হেদায়েতুল ইসলাম আইয়ুব, আফিকুল ইসলাম আনজির, সোলায়মান হোসেন, হাবিবুর রহমান হাবিব, রাশিদুল হাসান পাপন, শাহীন রেজা, শেখ রফিকুল ইসলাম রফিক, সেলিম এলাহী, রঞ্জু আহমেদ মুন্সি, মেহেদী হাসান সুমন, আহসান হাবিব, হারুনর রশীদ হিরন ও সুলতান মাহমুদ সুজনসহ থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন।

 

র‍্যালিতে নেতাকর্মীরা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের মধ্য দিয়ে দলীয় ঐক্য ও সংহতির বার্তা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর