বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, ‘জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান’: পাপিয়া

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ৩৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা আশিকা আশরাফি পাপিয়া।

 

বক্তব্যে জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে পাপিয়া বলেন, ‘জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান।’ এ সময় তিনি দলটির রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক বক্তব্য তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশীদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনের চেতনা ধারণ করে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দলের সাংগঠনিক শক্তি ও ঐক্য সুদৃঢ় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মো. ময়েজ উদ্দীন, সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, জেলা যুবদলের আহ্বায়ক মো. তবিউল ইসলাম তারিফ, বিএনপি নেতা মো. আমিনুল ইসলাম মতি, মো. তাসেম আলী ও মো. সেলিম রেজাসহ স্থানীয় নেতারা।

 

সমাবেশে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর