বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভূজপুর থানার বিপুল চন্দ্র দে

ফটিকছড়ি প্রতিনিধি: / ৩৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলার ১৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধারে বিশেষ অবদান রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

 

গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। সভায় জেলার বিভিন্ন থানার পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সার্বিক কর্মকাণ্ড মূল্যায়ন করে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

সভায় পুলিশ সদস্যদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ এবং কর্মপরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং পলাতক আসামি গ্রেফতারে সফলতা অর্জনকারী পুলিশ সদস্যদেরও সম্মানিত করা হয়।

 

এরই অংশ হিসেবে অক্টোবর মাসের কর্মকাণ্ডের সামগ্রিক মূল্যায়নে জেলার ১৭টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে। তাঁর এ অর্জনে ভূজপুর থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর