মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহ থেকে রায়গঞ্জে আনা ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায়

সত্যরেখা ডেস্ক: / ১০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়তে অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

 

এ ঘটনায় মাছের মালিককে ঘটনাস্থলে না পেয়ে মাছের দেখভালের দায়িত্বে থাকা দুই ব্যক্তিকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ২৬ মণ পিরানহা মাছ উদ্ধার করা হয়। তবে মাছের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ সময় মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে নিষিদ্ধ মাছ রাখার দায়ে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা মাছগুলো ময়মনসিংহ এলাকা থেকে রায়গঞ্জের ওই আড়তে আনা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা হিসাবে ১ হাজার ৪০ কেজি মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮ হাজার টাকা।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছের জন্য ক্ষতিকর। এটি জলজ জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি দেশীয় মাছের বংশবিস্তার ও অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ। অভিযানে জব্দ করা মাছগুলো পরবর্তী সময়ে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর