মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তরুণদের প্রশিক্ষণ কর্মশালা

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

জেন্ডার সমতা প্রতিষ্ঠা, অনলাইন নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে তরুণ-তরুণীদের অংশগ্রহণে সক্ষমতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৫ জন তরুণ-তরুণী অংশ নেন।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বরিশালের রিচমার্ট কনভেনশন হলে ‘ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস।

 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ এবং যুব সংগঠক সাথী আক্তার।

 

কর্মশালায় নারী-পুরুষের সমান অধিকার, লিঙ্গভিত্তিক বৈষম্য, সামাজিক কুসংস্কার ও প্রচলিত ধারণা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ, গণমাধ্যম সচেতনতা এবং সামাজিক অ্যাডভোকেসি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এ ছাড়া অনলাইনে ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখা, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে তরুণদের ভূমিকা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

 

কর্মশালার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, মতামত ও চিন্তাভাবনা তুলে ধরেন। এ সময় বৈষম্যহীন সমাজ গঠন, নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।

 

আয়োজকরা জানান, তরুণদের সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করার পাশাপাশি সমস্যা চিহ্নিত করা, দায়িত্বশীলভাবে নিজেদের মত প্রকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

 

‘সমতায় তারুণ্য’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে বাস্তবায়িত হচ্ছে। তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেন্ডার সমতা, অধিকার সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই এ উদ্যোগের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর