মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযান, দুই ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি: / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মদ সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে পাঁচ দিন করে মোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার ১১ নম্বর সুয়াবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শোভনছড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভুজপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় দেশীয় চোলাই মদ সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়।

 

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলে বিনষ্ট করা হয়।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সুয়াবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শোভনছড়ি এলাকার বাছা মিয়ার ছেলে মো. আবুল হোসেন (৫০) এবং ভুজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. আবদুল মান্নানের ছেলে মো. মহিউদ্দিন (৩৭)।

 

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ সেবন রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর