মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়িতে অভিযানে ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, নিলামে বিক্রির উদ্যোগ

নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি: / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

 

বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পাইন্দং ও ভূজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ। এ সময় আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান এবং ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাবার ড্যাম ও আমতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত বেশ কয়েকটি বেলচা ও ভেলাও জব্দ করেন অভিযান পরিচালনাকারীরা।

 

প্রশাসনের পক্ষ থেকে জব্দ করা বালু উন্মুক্ত নিলামে বিক্রির জন্য ইতোমধ্যে নোটিশ জারি করা হয়েছে। নিলাম প্রক্রিয়া শেষে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

 

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থ বিবেচনায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর