মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভূজপুর থানার বিপুল চন্দ্র দে

ফটিকছড়ি প্রতিনিধি: / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম জেলার ১৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মধ্যে অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল এবং চোরাই মালামাল উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় এ স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

 

সভায় জেলার বিভিন্ন থানার পুলিশ সদস্যদের মাসব্যাপী কার্যক্রম, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের অগ্রগতি মূল্যায়ন করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পলাতক আসামি গ্রেফতার এবং আদালতের ওয়ারেন্ট কার্যকরে বিশেষ ভূমিকা রাখায় কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

এ ছাড়া সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

 

সার্বিক কর্মদক্ষতা ও পেশাগত অবদানের ভিত্তিতে অক্টোবর মাসের মূল্যায়নে জেলার ১৭টি থানার মধ্যে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তাঁর এ অর্জনে ভূজপুর থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর