মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মদিনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফটিকছড়ির প্রবাসী আবুল কালামের

নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি: / ২০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সৌদি আরবের পবিত্র মদিনা মুনাওয়ারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রবাসী আবুল কালাম (৪৭)। সোমবার (২ নভেম্বর) মদিনার একটি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

নিহত আবুল কালাম ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রক্তছড়ি কুল এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার আলী আহম্মদ ও নুর জাহান বেগমের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানো এবং স্ত্রী-সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার স্বপ্ন নিয়ে ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমান আবুল কালাম। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করছিলেন তিনি। দেশে তাঁর স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে।

 

স্বজনেরা জানান, পরিবারের একজন সদস্যের সহযোগিতায় অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন আবুল কালাম। গত নভেম্বর মাসেও কর্মস্থলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন এক স্বজন। কে জানত, সেই দেখাই হবে শেষ দেখা! সড়ক দুর্ঘটনায় তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

 

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও তিন কন্যাসন্তান এখন চরম অনিশ্চয়তার মুখে। প্রিয়জনকে হারানোর বেদনায় শোকস্তব্ধ স্বজন ও এলাকাবাসী। তাঁদের কাছে আবুল কালামের মৃত্যু শুধু একজন মানুষের বিদায় নয়, একটি পরিবারের স্বপ্ন ও আশ্রয় হারানোর বেদনাও।

 

এদিকে প্রবাসীদের সড়ক চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মতে, একজন প্রবাসীর জীবনের সঙ্গে জড়িয়ে থাকে দেশে থাকা পুরো পরিবারের আশা-ভরসা ও ভবিষ্যৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর