মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

অসহায় লোকমানের চলার সঙ্গী হলো হুইলচেয়ার, পাশে দাঁড়াল অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন

অভিজিৎ কুমার দাস,রায়গঞ্জ / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে মানবিক উদ্যোগের অংশ হিসেবে দুর্ঘটনায় পা হারানো অসহায় লোকমান হোসেনের পাশে দাঁড়িয়েছে অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন। তাঁর চলাচলের সুবিধার্থে সংস্থাটির পক্ষ থেকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামে লোকমান হোসেনের হাতে হুইলচেয়ারটি তুলে দেন সংস্থার কর্মকর্তারা।

 

জানা গেছে, লোকমান হোসেন দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে জীবিকার তাগিদে লেবাননে গেলেও সেখানে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে মারা যান। ফলে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। এর মধ্যে সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসা নিতে হয় তাঁকে। দুর্ঘটনায় পা হারানোর পর তাঁর স্বাভাবিক জীবনযাপন আরও কঠিন হয়ে পড়ে। বর্তমানে তিনি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন সংস্থার চেয়ারম্যান মো. এনামুল হক তালুকদার ও নির্বাহী পরিচালক মো. হেদায়েতুল ইসলাম হেলাল তালুকদার।

 

এ সময় চান্দাইকোনা ও ভূঞাগাতী শাখার ব্যবস্থাপক, সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন লোকমান হোসেন। তিনি বলেন, এই হুইলচেয়ার পাওয়ায় এখন থেকে আবারও মসজিদে নামাজ পড়তে এবং বাজারে যাতায়াত করতে পারবেন। এমন মানবিক সহায়তার জন্য অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর