মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্বে ১০ টন ইউরিয়া সারসহ আটক ৯

মোহাম্মদ হোসাইন(টেকনাফ) কক্সবাজার : / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

 

রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে ‘অপারেশন সার সুরক্ষা’ নামের বিশেষ অভিযানে এসব সার উদ্ধার করা হয়।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি বোটের গতিবিধি লক্ষ্য করে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু বোটটি সংকেত উপেক্ষা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সেটি আটক করেন।

 

পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ হাজার কেজি ইউরিয়া সার পাওয়া যায়। এ ঘটনায় সার পরিবহনে ব্যবহৃত বোটসহ নয়জনকে আটক করা হয়েছে।

 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর