মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

 

রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশালের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, বেলুন ও ফেস্টুন উড্ডয়ন, আলোচনা সভা এবং যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

পরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মামুন খন্দকার।

 

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, যুবসমাজ একটি দেশের উন্নয়ন, অগ্রগতি ও সম্ভাবনার প্রধান চালিকাশক্তি। দেশের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করতে তরুণদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

 

তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া ব্যক্তিগত উন্নয়ন ও জাতীয় অগ্রগতি সম্ভব নয়। তাই তরুণদের লেখাপড়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা অর্জন এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। খেলাধুলা, সংস্কৃতিচর্চা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, দেশের উন্নয়নে তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে কাজে লাগানোর বিকল্প নেই। যুবকদের আত্মকর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিপুলসংখ্যক যুবক-যুবতীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। বেকারত্ব হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

 

অনুষ্ঠানে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবায়দুল হক চান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর