মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়িতে নানা আয়োজনে জাতীয় যুব উন্নয়ন দিবস উদযাপন

নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি: / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় যুব উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

 

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সফল আত্মকর্মীদের সম্মাননা প্রদান, যুব সংগঠনকে স্বীকৃতি, যুবকল্যাণ তহবিলের অনুদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচিও পালন করা হয়।

 

ফটিকছড়ি উত্তর ও দক্ষিণ উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মওলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল মোমিন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন এবং ফটিকছড়ি থানার পুলিশ উপপরিদর্শক সুমন দে।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লবী খাস্তগীর।

 

আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন যুব সংগঠন ও সফল আত্মকর্মীর হাতে সম্মাননা স্মারক, সনদ এবং যুবকল্যাণ তহবিলের অনুদান ও যুব ঋণের চেক তুলে দেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করা এবং যুব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর