মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

নতুন উদ্যোক্তা তৈরি, ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের কার্যক্রম শুরু হয়েছে।

 

রোববার (১ নভেম্বর) সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বিসিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম।

 

সভাপতির বক্তব্যে মোঃ সাজিদুল ইসলাম বলেন, দেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উদ্যোক্তা হওয়ার আগ্রহ থাকলেও অনেকের ব্যবসায়িক পরিকল্পনা ও প্রয়োজনীয় জ্ঞানের ঘাটতি রয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা শুরু ও পরিচালনার বিষয়ে বাস্তবসম্মত ধারণা লাভ করবেন। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি উদ্যোক্তাদের সহযোগিতায় বিসিকের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের শুধু চাকরির প্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। কারণ একজন সফল উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। বিসিকের এ ধরনের প্রশিক্ষণ নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে সবাইকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

 

আয়োজক সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে ব্যবসা নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, শিল্প নিবন্ধন, বিসিকের বিভিন্ন সহায়তা ও ঋণ সুবিধা, অনলাইন মার্কেটিং এবং শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও নতুন উদ্যোক্তা তৈরি, স্থানীয় শিল্পের বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করছেন আয়োজকরা।

 

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর