মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়ির নারী ও শিশু নির্যাতন মামলার দুই আসামি ঢাকায় গ্রেপ্তার

নুরুল আবছার নূরী(ফটিকছড়ি) চট্টগ্রাম : / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় পলাতক দুই আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফটিকছড়ি উপজেলার ধুরুং এলাকার আবদুর রহিমের ছেলে মোহাম্মদ রুবেল হোসেন শাহেদ (৩৪) এবং নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনোহর গোমস্তার বাড়ির মোহাম্মদ ইউনুসের ছেলে মো. নুর উদ্দিন সামি।

 

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে সংঘটিত ঘটনার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার পর দুই আসামি চট্টগ্রামে তাদের কর্মস্থল ছেড়ে ঢাকায় অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে র‌্যাব-৭-এর একটি দল ঢাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুজনকেই গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর