মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: এক মাস পর ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি: / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া অর্থের মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 

ঘটনার প্রায় এক মাস পর পুলিশের অভিযানে ছিনতাই হওয়া টাকার বড় একটি অংশ উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট চা শ্রমিকেরা।

 

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে। সম্প্রতি চট্টগ্রাম জেলার থানাগুলোর মধ্যে সেরা অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন ওসি বিপুল চন্দ্র দে।

 

পুলিশের এ অভিযানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উদ্ধারের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।

 

তবে উদ্ধার হওয়া অর্থের বাইরে বাকি দুই লাখ টাকা উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর