সত্যরেখা
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: এক মাস পর ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই
এক মাস পর ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭
নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি:
২২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া অর্থের মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ঘটনার প্রায় এক মাস পর পুলিশের অভিযানে ছিনতাই হওয়া টাকার বড় একটি অংশ উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট চা শ্রমিকেরা।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে। সম্প্রতি চট্টগ্রাম জেলার থানাগুলোর মধ্যে সেরা অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন ওসি বিপুল চন্দ্র দে।

পুলিশের এ অভিযানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উদ্ধারের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।

তবে উদ্ধার হওয়া অর্থের বাইরে বাকি দুই লাখ টাকা উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬:০৩  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: এক মাস পর ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

সারাদেশ
নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: এক মাস পর ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া অর্থের মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ঘটনার প্রায় এক মাস পর পুলিশের অভিযানে ছিনতাই হওয়া টাকার বড় একটি অংশ উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট চা শ্রমিকেরা।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে। সম্প্রতি চট্টগ্রাম জেলার থানাগুলোর মধ্যে সেরা অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন ওসি বিপুল চন্দ্র দে।

পুলিশের এ অভিযানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উদ্ধারের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।

তবে উদ্ধার হওয়া অর্থের বাইরে বাকি দুই লাখ টাকা উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সত্যরেখা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।