বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোংলায় মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সভা

শাওন আকবার শান্ত, মোংলা প্রতিনিধি: / ৪৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বাগেরহাটের মোংলায় মাদক, সন্ত্রাস, চুরি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার কানাইনগর এলাকায় স্থানীয় যুবসমাজ, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন কানাইনগর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম। সঞ্চালনা করেন কানাইনগর যুবসমাজের সংগঠক মো. সবুজ শেখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি চুরি, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

বক্তারা আরও বলেন, অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। এলাকায় মাদক কেনাবেচা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তাঁরা।

 

সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল শিকদার, যুবসমাজের সংগঠক মো. সবুজ শেখ এবং কোডেকের কানাইনগর ঘাসফুল শিশু কেন্দ্রের কেন্দ্র সহায়িকা (সিএফ) মিতালি মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

এ সময় এলাকার শতাধিক যুবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশাপাশি কোডেকের শিশু কেন্দ্রের শিশুরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সভা শেষে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর