সত্যরেখা
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
মোংলায় মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সভা

মোংলায় মাদক ও অপরাধমুক্ত
সমাজ গঠনে সচেতনতামূলক সভা
শাওন আকবার শান্ত, মোংলা প্রতিনিধি:
১৫ নভেম্বর ২০২৬

বাগেরহাটের মোংলায় মাদক, সন্ত্রাস, চুরি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার কানাইনগর এলাকায় স্থানীয় যুবসমাজ, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কানাইনগর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম। সঞ্চালনা করেন কানাইনগর যুবসমাজের সংগঠক মো. সবুজ শেখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি চুরি, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। এলাকায় মাদক কেনাবেচা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তাঁরা।

সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল শিকদার, যুবসমাজের সংগঠক মো. সবুজ শেখ এবং কোডেকের কানাইনগর ঘাসফুল শিশু কেন্দ্রের কেন্দ্র সহায়িকা (সিএফ) মিতালি মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় এলাকার শতাধিক যুবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশাপাশি কোডেকের শিশু কেন্দ্রের শিশুরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সভা শেষে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৫  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর ২০২৬

মোংলায় মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সভা

সারাদেশ
শাওন আকবার শান্ত, মোংলা প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।