বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে ৭৫ নারী পেলেন সেলাই মেশিন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ২০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ৭৫ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ।

 

রোববার (১ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

 

অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের পিছিয়ে থাকা ও অসহায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা সবার দায়িত্ব। তাদের শুধু আর্থিক সহায়তা নয়, বরং স্থায়ীভাবে আয়ের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। একটি সেলাই মেশিন একজন নারীর জীবন বদলে দেওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

তিনি আরও বলেন, নারীরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে পরিবার ও সমাজ উভয়ই লাভবান হবে। জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে। বিতরণ করা সেলাই মেশিনগুলো কাজে লাগিয়ে নারীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে ৭৫ জন নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। এসব মেশিনের মাধ্যমে উপকারভোগীরা বাড়িতে বসেই সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন। এতে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর