বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

আগামী এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলায় রূপান্তরের ঘোষণা দিলেন এমপি আয়নুল হক

সত্যরেখা ডেস্ক: / ২৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

আগামী এক বছরের মধ্যে সিরাজগঞ্জের সলঙ্গাকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

 

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সলঙ্গা বাজারের কদমতলায় সলঙ্গা থানা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

 

এমপি আয়নুল হক বলেন, সলঙ্গা ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ। পাক-বৃটিশবিরোধী আন্দোলনের ইতিহাসের সঙ্গে এ অঞ্চলের গভীর সম্পর্ক রয়েছে। তাই সলঙ্গার ঐতিহাসিক গুরুত্ব ও এলাকার মানুষের প্রত্যাশা বিবেচনায় আগামী এক বছরের মধ্যে সলঙ্গাকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।

 

বক্তব্যের একপর্যায়ে জামায়াতে ইসলামীকে নিয়েও সমালোচনা করেন তিনি। দলটির আদর্শ ও বক্তব্যের মধ্যে অসংগতি রয়েছে বলে মন্তব্য করেন সংসদ সদস্য।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। সলঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সহসভাপতি এম দুলাল উদ্দিন আহমেদ ও কে এম শহিদুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মোহর, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার দুলাল, যুবদলের সদস্য সচিব শাহীন রেজা, শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সলঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং মহিলা দলের সভাপতি রহিমা বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর