বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাটোরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি: / ৩১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

 

রোববার (১ নভেম্বর) এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজকে ব্যাপকভাবে সম্পৃক্ত করেছে বর্তমান সরকার। সরকারের এ সুযোগ কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গঠনে তরুণদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এজন্য প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

 

জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক এ টি এম গোলাম মাহবুব।

 

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যুব মেলার আয়োজন করা হয়। পাশাপাশি জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে পরিচালিত হয় পরিচ্ছন্নতা অভিযান।

 

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে জাতীয় যুব দিবসের আয়োজন শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর