মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান

নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি: / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সুয়াবিল ইউনিয়নের চৌমুহনী এলাকায় এক কৃষকের কেটে রাখা ধানের স্তূপে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ৬০ শতক জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সারা বছরের কষ্টার্জিত ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক মো. জাহাঙ্গীর।

 

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর বাদশা মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঋণ করে জমিতে ধান চাষ করেছিলেন জাহাঙ্গীর। দীর্ঘদিনের পরিচর্যা ও পরিশ্রমের পর ধান কেটে বাড়িতে নেওয়ার প্রস্তুতি হিসেবে স্তূপ করে রেখেছিলেন তিনি। আশা ছিল, ফসল বিক্রি করে ঋণের টাকা পরিশোধের পাশাপাশি পরিবারের খরচ মেটাবেন। কিন্তু রাতের আঁধারে সেই ধানের স্তূপে আগুন দেওয়ায় তাঁর সব আশা-ভরসা শেষ হয়ে গেছে। এতে তাঁর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

 

আগুনে ধান পুড়ে যাওয়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক জাহাঙ্গীর। তিনি জানান, কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। কে বা কারা তাঁর ধানের স্তূপে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। ঋণ নিয়ে চাষাবাদ করায় ফসল হারিয়ে এখন ঋণ পরিশোধ ও পরিবারের ভরণপোষণ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

 

ঘটনার খবর পেয়ে সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল আলম। তিনি কৃষকের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া ধানের স্তূপের ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখেন।

 

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেন। তাঁর কেটে রাখা ধানের স্তূপে এভাবে আগুন দেওয়ার ঘটনা বেদনাদায়ক। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের বিষয়টি তাঁদের নজরে আনার চেষ্টা করা হবে।”

 

এদিকে স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, একজন কৃষকের সারা বছরের পরিশ্রমের ফসল এভাবে নষ্ট করে দেওয়া অমানবিক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

 

ফসল হারিয়ে বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে কৃষক জাহাঙ্গীরের। তাঁর এই দুর্দিনে কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর