মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ মো. লালচাঁন ওরফে আশা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর মডেল থানার আওতাধীন নবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড়বাগান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) পলাশ অধিকারী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় সন্দেহভাজন লালচাঁন ওরফে আশাকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার লালচাঁন ওরফে আশা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁদলাই জোড়বাগান এলাকার মৃত শফিকুল আলমের ছেলে।

 

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর