মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধাইনগর ইউপি নির্বাচনে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন রবিন আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৭ নম্বর মাধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন রবিন আব্দুল্লাহর রাজনৈতিক তৎপরতা ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে তিনি নির্বাচনী প্রস্তুতি জোরদার করছেন।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এরপর থেকে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

 

গণসংযোগকালে তিনি মাধাইনগর ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং সাধারণ মানুষের প্রত্যাশার কথা শুনছেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, ভাঙাচোরা সড়ক সংস্কার, শিক্ষার পরিবেশ উন্নত করা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে তাঁর বক্তব্যে।

 

আব্দুল্লাহ আল মামুন রবিন আব্দুল্লাহ বলেন, মাধাইনগর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। দলীয় মনোনয়ন এবং জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন। সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

 

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে মাধাইনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও ভোটারদের মধ্যেও নির্বাচনী আগ্রহ বাড়ছে। চেয়ারম্যান পদে কে দলীয় মনোনয়ন পাচ্ছেন এবং শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

 

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, মাধাইনগর ইউনিয়নের রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী সমীকরণ ততই স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর