মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতকানিয়ায় এসআরবি-১৫-এর অভিযান, হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোহাম্মদ হোসাইন,চট্রগ্রাম প্রতিনিধি: / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফারুক ওরফে মানিককে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সালামের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ফারুক দক্ষিণ রূপকানিয়া এলাকার আল আমিন পাড়ার মৃত নবীর হোসেনের ছেলে।

 

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় সাতকানিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্তে শনাক্ত হওয়া এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা ফারুককে আটক করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফারুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার কথা জানিয়েছেন।

 

অভিযান শেষে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর