মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নতুন অধ্যক্ষের শুভেচ্ছা বিনিময়

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহমুদুল ইসলাম।

 

সোমবার (২৩ নভেম্বর) বরিশাল নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

সাক্ষাৎকালে বরিশালের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং বিএম কলেজের শিক্ষা কার্যক্রম ও ক্যাম্পাসের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা হয়।

 

এ ছাড়া নগরীর উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ও নগর উন্নয়নে সিটি করপোরেশন ও বিএম কলেজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

 

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বরিশালের শিক্ষা ও নগর উন্নয়নে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর