মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বরিশালে নারীদের কর্মসংস্থানে সেলাই মেশিন দিলেন রহমাতুল্লাহ

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বরিশালে অসহায় ও নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

 

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় বরিশাল নগরীর সদর রোডে নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে নারীদের নিজস্ব কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং নারীদের স্বনির্ভরতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা দেওয়া হলে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবেন। নারীদের কেবল সহায়তা দেওয়াই যথেষ্ট নয়, বরং তাদের নিজেদের উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে হবে। সেলাই মেশিন বিতরণের এ উদ্যোগ সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে।

 

তিনি আরও বলেন, দেশ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে পতিত ফ্যাসিবাদী চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অতীতেও এসব ষড়যন্ত্র সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকার এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

রহমাতুল্লাহ বলেন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতাদের মানবিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর