বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৩২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ডেঙ্গুর বিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা তৈরিতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

 

রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ৮ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে। ওয়ার্ডের মাঝপাড়া, রামকৃষ্টপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালানো হয়।

 

অভিযানের অংশ হিসেবে ফগার মেশিন দিয়ে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করে সেগুলো ধ্বংস করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

 

৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হকের নেতৃত্বে অভিযানে অংশ নেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. রাসেল, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার অন্যান্য কর্মচারীরা।

 

এ সময় সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটানো যথেষ্ট নয়। এডিস মশার বংশবিস্তার বন্ধ করতে বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি নগরবাসীর সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা জরুরি।

 

তারা আরও জানান, ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর