বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান ডা. এরশাদ আহসান সোহেল

মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ৬৬ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সম্ভাব্য উপনির্বাচন ঘিরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ আসনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) সহকারী প্রক্টর ডা. এরশাদ আহসান সোহেল।

 

সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণার বিষয়টি সামনে আসতেই করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিশেষ করে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

 

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসা পেশার পাশাপাশি ডা. এরশাদ আহসান সোহেল বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার কারণে স্থানীয় পর্যায়ে তাঁর পরিচিতি রয়েছে বলে দাবি করছেন অনুসারীরা।

 

তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়েও তাঁর পক্ষে সমর্থন জোরদারের চেষ্টা চলছে।

 

এদিকে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরও কয়েকজন স্থানীয় ও জেলা পর্যায়ের নেতার নাম আলোচনায় রয়েছে। ফলে দলীয় মনোনয়ন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে।

 

তবে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের তফসিল প্রকাশ এবং দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের পরই চূড়ান্ত হবে এ আসনে ধানের শীষের প্রার্থী কে হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর