বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’

মো. মিজান, বাগেরহাট জেলা প্রতিনিধি: / ৩৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় সাধারণ মানুষের জন্য পরিদর্শনের সুযোগ করে দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ‘বিজয়’। যুদ্ধজাহাজটি ঘুরে দেখার পাশাপাশি নৌবাহিনীর আধুনিক সক্ষমতা, দায়িত্ব ও দেশের সমুদ্রসীমা সুরক্ষায় তাদের ভূমিকা সম্পর্কে জানার সুযোগ পান দর্শনার্থীরা।

 

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মোংলার দিগরাজ নৌবার্থে যুদ্ধজাহাজটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সুযোগ কাজে লাগিয়ে যুদ্ধজাহাজটি দেখতে শিশু-কিশোর, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

পরিদর্শনকালে দর্শনার্থীরা যুদ্ধজাহাজের বিভিন্ন অংশ, অস্ত্র ও সামরিক সরঞ্জাম, পরিচালন পদ্ধতি এবং নৌসদস্যদের কর্মপরিধি সম্পর্কে ধারণা নেন। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে যুদ্ধজাহাজ ঘিরে ছিল বাড়তি কৌতূহল ও উচ্ছ্বাস।

 

যুদ্ধজাহাজ দেখতে আসা দর্শনার্থীরা জানান, বই কিংবা টেলিভিশনে যুদ্ধজাহাজ দেখার অভিজ্ঞতা থাকলেও সরাসরি এত কাছ থেকে দেখার সুযোগ তাঁদের আগে হয়নি। জাহাজের ভেতরের কার্যক্রম এবং দেশের সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীর সদস্যদের দায়িত্ব সম্পর্কে জানতে পেরে তাঁরা আনন্দিত। তাঁদের মতে, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর প্রতি আগ্রহ ও শ্রদ্ধাবোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বানৌজা ‘বিজয়’-এর অধিনায়ক কমান্ডার ফয়সল আহমেদ বলেন, সশস্ত্র বাহিনী দিবসে যুদ্ধজাহাজটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার মূল উদ্দেশ্য হলো নৌবাহিনীর কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে জনগণকে সরাসরি ধারণা দেওয়া। বিশেষ করে নতুন প্রজন্ম যেন দেশের সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীর সদস্যদের দায়িত্ব এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলাদেশ নৌবাহিনী। দিবসের শুরুতে সকালে নৌবাহিনীর মসজিদগুলোতে বাদ ফজর শহীদদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এ ছাড়া দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বীরত্ব, আত্মত্যাগ ও অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে মোংলায় যুদ্ধজাহাজ ‘বিজয়’ উন্মুক্ত রাখার মধ্য দিয়ে নৌবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সম্পৃক্ততার এক বিশেষ সুযোগ তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর