বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ২৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চকো ডিএক্স’ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৩ ব্যাটালিয়ন। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা।

 

শনিবার (২১ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপের চালানটি জব্দ করে। পরে জব্দকৃত ৬০ বোতল সিরাপ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর। সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধের পাশাপাশি মাদক চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর