বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ করল ৫৩ বিজিবি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ১৮ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৩ ব্যাটালিয়ন। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩১ হাজার ৫০০ টাকা।

 

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুর বিওপির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা ৩৫ কেজি বিড়ির মসলা জব্দ করা হয়। জব্দকৃত পণ্য পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে।

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবির সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় দিনরাত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর