মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জ সিএনজি মালিক সমিতির নির্বাচনে সভাপতি হলেন প্রবীণ কুমার গুন (লিটন)

সত্যরেখা ডেস্ক: / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন প্রবীণ কুমার গুন (লিটন)।

 

নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৮২ জন।

 

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ছাতা প্রতীকে প্রবীণ কুমার গুন ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রাজ্জাক চেয়ার প্রতীকে ১১০ ভোট এবং মো. আলম শেখ সিএনজি প্রতীকে ৩৪ ভোট পেয়েছেন।

 

সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে মো. মুক্তার হোসেন ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল হাদী মোরগ প্রতীকে পেয়েছেন ১৩৪ ভোট।

 

সহসাধারণ সম্পাদক পদে টিউবওয়েল প্রতীকে মো. আরিফ হোসেন ১৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. নয়ন তালুকদার আম প্রতীকে পেয়েছেন ১২৬ ভোট।

 

সাংগঠনিক সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে মো. আফাল হোসেন ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সুলতান হোসেন সেলিং ফ্যান প্রতীকে পেয়েছেন ১২৮ ভোট।

 

অর্থ সম্পাদক পদে রিকশা প্রতীকে মো. আব্দুর রহমান ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম তালগাছ প্রতীকে পেয়েছেন ১২৬ ভোট।

 

সড়ক সম্পাদক পদে ট্রাক প্রতীকে মো. রেজাউল করিম ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সাইদুল ফকির ভেকু প্রতীকে পেয়েছেন ৮ভোট।

 

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সমিতির সদস্যদের স্বার্থ রক্ষা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর