বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগ, বিপাকে জরুরি রোগীরা

মোঃ ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: / ৫৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও সেটি অধিকাংশ সময় সচল না থাকায় রোগীদের ভরসা করতে হচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর। আর এ সুযোগে হাসপাতালকেন্দ্রিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ উঠেছে। জরুরি অবস্থায় রোগীকে অন্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা হয়রানির শিকার হচ্ছেন রোগীর স্বজনরা।

 

হাসপাতাল সূত্রে ও সরেজমিনে পাওয়া তথ্যে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে এবং প্রধান ফটকের আশপাশে বেশ কয়েকটি ভাড়ায় চালিত অ্যাম্বুলেন্স অবস্থান করে। কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত হলে চালক ও তাঁদের সহযোগীরা রোগীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ রয়েছে, বাইরে থেকে তুলনামূলক কম খরচে অ্যাম্বুলেন্স আনার চেষ্টা করলে বাধার মুখে পড়তে হয়। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে বেশি ভাড়ায় নির্দিষ্ট গাড়ি নিতে বাধ্য হন।

 

রোগীর স্বজনদের অভিযোগ, স্বল্প দূরত্বের পথেও প্রচলিত ভাড়ার তুলনায় দুই থেকে তিন গুণ বেশি টাকা দাবি করা হয়। বিশেষ করে রাতের বেলা কিংবা সংকটাপন্ন রোগী স্থানান্তরের সময় বিকল্প ব্যবস্থা খোঁজার সুযোগ থাকে না। এ অবস্থায় অনেক পরিবার ধারদেনা করে এমনকি মোবাইল ফোন ও স্বর্ণালংকার বিক্রি করেও অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করেন। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ কিংবা বিকল্প গাড়ি নেওয়ার চেষ্টা করলে দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগও রয়েছে।

 

এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কার্যকর নজরদারি ও স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়ছে না। মাঝেমধ্যে অভিযান পরিচালনার কথা শোনা গেলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না। দ্রুত সরকারি অ্যাম্বুলেন্স সচল করা, হাসপাতাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী জানান, অ্যাম্বুলেন্সকেন্দ্রিক চক্রটি প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পান না। এ সমস্যার দ্রুত সমাধান না হলে জরুরি রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তি আরও বাড়বে।

 

এ বিষয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, নির্ধারিত ভাড়ায় অ্যাম্বুলেন্স পরিচালনার জন্য আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু চালকরা তা অনুসরণ করছেন না। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জনস্বার্থে শিগগিরই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর