বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সতর্কতামূলক মহড়া

মো. ওমর খান সানি, তাড়াইল উপজেলা প্রতিনিধি: / ৪৮ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইলে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় বিক্ষোভ মিছিল ও সতর্কতামূলক মহড়া দিয়েছে উপজেলা যুবদল। বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

 

মহড়ায় উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

সমাবেশে যুবদল নেতারা বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে বলে জানান তাঁরা।

 

এ সময় নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলা, শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করা এবং সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর