বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের হাতে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি তুলে দেওয়া হলো

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ২৮ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও পরিকল্পিত, সুশৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় কলেজের বিভিন্ন শাখার শিক্ষার্থীদের হাতে দুই শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রমের সময়সূচি সম্বলিত এ বর্ষপঞ্জি তুলে দেওয়া হয়।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, অ্যাকাডেমিক বর্ষপঞ্জির মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দুই শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম সম্পর্কে আগাম ধারণা পাবে। এতে ক্লাস, পরীক্ষা, ছুটি ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সময়সূচি উল্লেখ থাকায় শিক্ষার্থীরা আগে থেকেই নিজেদের প্রস্তুতি সাজাতে পারবে। পাশাপাশি সময়ের যথাযথ ব্যবহার, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতেও এটি সহায়ক হবে। তিনি শিক্ষার্থীদের বর্ষপঞ্জি অনুসরণ করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

 

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত শিক্ষা পরিকল্পনা থাকলে পড়াশোনার প্রতি দায়িত্ববোধ বাড়ে এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জন সহজ হয়। অ্যাকাডেমিক বর্ষপঞ্জি এ ক্ষেত্রে একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর