বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন দৌড়ে যুবদল নেতা জিএম মজিবুর রহমান ভূইয়া সবুজ

মো. ওমর খান সানি, তাড়াইল উপজেলা প্রতিনিধি: / ৬১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন শূন্য ঘোষণার পর সম্ভাব্য উপনির্বাচন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। আসনটিতে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী নেতাদের মধ্যে আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক জিএম মজিবুর রহমান ভূইয়া সবুজ।

 

নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় গত ১৫ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করা হয়। সাংবিধানিক বিধান অনুযায়ী, শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

 

আসনটি শূন্য হওয়ার পর থেকেই করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় সম্ভাব্য নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে যুবদলের কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় থাকা জিএম মজিবুর রহমান ভূইয়া সবুজ আসন্ন উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে আগ্রহী। এ লক্ষ্যে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন।

 

তবে এ আসনে মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আরও রয়েছেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা, অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস ও ভিপি সুমনসহ বিএনপির একাধিক নেতা। তারাও দলীয় মনোনয়ন পেতে নিজ নিজ অবস্থান থেকে তৎপরতা চালাচ্ছেন।

 

সব মিলিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের সম্ভাব্য উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে প্রতিযোগিতা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। তবে শেষ পর্যন্ত কে পাচ্ছেন দলের মনোনয়ন, তা নির্ভর করছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের ওপর। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ বিষয়ে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর