বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: / ২৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। বুধবার বিকেলে নাটোর জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

বিকেলে শহরের কানাইখালী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গণতান্ত্রিক পরিবেশ ও দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

তারা আরও বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা প্রতিহত করতে জাতীয়তাবাদী যুবদল রাজপথে সক্রিয় থাকবে। তবে সব ধরনের প্রতিবাদ ও প্রতিরোধ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পন্থায় পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।

 

দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর