বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়িতে গভীর রাতে প্রশাসনের অভিযান, টিলা কাটার টমটম ও কাঠবোঝাই মিনি ট্রাক জব্দ

ফটিকছড়ি প্রতিনিধি: / ৩৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটা, বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় টিলা কাটার কাজে ব্যবহৃত একটি টমটম এবং অবৈধভাবে কাঠ পরিবহনের অভিযোগে একটি মিনি ট্রাক আটক করা হয়েছে।

 

শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার উত্তর পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়াজালি বাদামতল এলাকার মগপাড়া টিলায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি টমটম আটক করেন অভিযান পরিচালনাকারীরা। পরে পাইন্দং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অবৈধ কাঠ পরিবহনের সময় কাঠবোঝাই একটি মিনি ট্রাক আটক করা হয়। এ সময় দুটি যানবাহনসহ পরিবহন করা কাঠ জব্দ করা হয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করেন।

 

স্থানীয়দের প্রত্যাশা, ফটিকছড়ির পাহাড়, টিলা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড়-টিলা কাটা এবং মাটি পাচারের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর