বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে অবৈধভাবে সার মজুত, রিয়া ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা

সত্যরেখা ডেস্ক: / ৫০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে নিমগাছি বাজারের রিয়া ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানটি থেকে ২৩ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার কৃষকদের কাছে নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নিমগাছি বাজারে এ অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রিয়া ট্রেডার্স নামের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ বস্তা টিএসপি, ৭ বস্তা ইউরিয়া এবং ৫ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানটির স্বত্বাধিকারী নিপেন্দ্র নাথ মাহাতোকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিম হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অভিযান শেষে জব্দ করা সারগুলো সাধারণ কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত ও ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আল আমিন ও মো. সেলিম রেজার তত্ত্বাবধানে সার বিক্রির কার্যক্রম পরিচালিত হয়।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সংরক্ষণ, সারের বাজার স্থিতিশীল রাখা এবং অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর