বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

মীর তানভীর ইসলাম: / ৪১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে সিরাজগঞ্জ সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

সরিষা, চিনাবাদাম, মসুর ও খেসারি ডালের আবাদ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম নাসিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. মামুন খান বলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। প্রতিবছরের মতো এবারও সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করছে।

 

তিনি আরও বলেন, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী উন্নত জাতের বীজ ব্যবহার, সারের সঠিক প্রয়োগ এবং সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। কৃষকদের যার যতটুকু জমি রয়েছে, তা যথাযথভাবে চাষাবাদের আওতায় এনে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি।

 

এ সময় অনুষ্ঠানে শত শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর উপস্থিতিতে উপজেলা কৃষি অফিস চত্বর প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর