বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্বের উদ্বোধন

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ৩২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

 

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে এবং বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন কলেজের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সাহেবেরহাট শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মসিউর রহমান এবং বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ নুরুল আমিন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুবেল খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম।

 

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু বিনোদন কিংবা সুস্থ থাকার মাধ্যম নয়, এটি সম্ভাবনাময় পেশা হিসেবেও গড়ে উঠতে পারে।

 

তিনি বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগান বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে তিনি সরকারের ক্রীড়াবান্ধব কর্মসূচি বাস্তবায়নে শিক্ষাঙ্গনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

 

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলা উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর