বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে আইসিডিএর বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ৩৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

বরিশালে সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)-এর বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নগরীর বান্দ রোডে ডিসি ঘাটসংলগ্ন দি রিভার ভিউ চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে আইসিডিএর আজীবন সদস্য ডা. সৈয়দ হাবিবুর রহমান, কার্যকরী পরিষদের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম, পিকেএসএফের সাবেক মহাব্যবস্থাপক মো. শাহ আলম মৃধা, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রঞ্জন কর্মকার, রান-এর নির্বাহী পরিচালক রফিকুল আলম এবং সিডিএসের নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্নাসহ জাতীয় পর্যায়ের প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। তাঁদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত অতিথিরা।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিডিএর নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। এ ছাড়া বক্তব্য দেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ।

 

সভায় সংস্থার বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনগুলো উপস্থাপন করেন নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, পরিচালক (আর্থিক সেবা ও কার্যক্রম) ইউসুফ আলী হাওলাদার এবং প্রধান নিরীক্ষা কর্মকর্তা আবু মো. আলী রেজা। পরে বিভিন্ন প্রতিবেদনের ওপর প্রয়োজনীয় ব্যাখ্যা তুলে ধরেন সংস্থার সভাপতি আনোয়ার জাহিদ। উপস্থিত সদস্যদের আলোচনার পর প্রতিবেদনগুলো অনুমোদন দেওয়া হয়।

 

সম্মেলনের একপর্যায়ে বর্তমান কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন সংস্থার প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ।

 

সম্মেলনের শেষ পর্বে নবনির্বাচিত কার্যকরী পরিষদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে উপস্থিত সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভাপতি আনোয়ার জাহিদ বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর