বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

তিতাস গ্যাসের চাকরি ছেড়ে অভিনয়ে, যেভাবে ঢালিউডের স্মরণীয় খলনায়ক হয়ে ওঠেন রাজীব

নিজস্ব প্রতিবেদক: / ৩৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

বাংলা চলচ্চিত্রের পর্দায় তাঁর উপস্থিতি মানেই এক অন্যরকম আতঙ্ক। গম্ভীর কণ্ঠস্বর, দুর্দান্ত সংলাপ আর শক্তিশালী অভিনয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন ওয়াসীমুল বারী রাজীব। একসময় তিতাস গ্যাসে চাকরি করলেও অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা তাঁকে নিয়ে যায় চলচ্চিত্রের জগতে। সেখান থেকেই ধীরে ধীরে হয়ে ওঠেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও দাপুটে খলনায়ক।

 

অভিনয়জগতে প্রবেশের আগে রাজীব তিতাস গ্যাসে কর্মরত ছিলেন। চাকরির পাশাপাশি তাঁর অভিনয় প্রতিভা নজরে আসে সহকর্মীদের। একপর্যায়ে অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা সিরাজুল মুজিব মামুন তাঁকে নাটকে অভিনয়ের প্রস্তাব দেন। প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও পরে সেই প্রস্তাবে সাড়া দেন রাজীব। শুরু হয় তাঁর অভিনয়জীবনের নতুন অধ্যায়।

 

নাটকে অভিনয়ের সূত্র ধরেই একসময় চলচ্চিত্রে কাজের সুযোগ আসে। তিতাস গ্যাসের অফিসে থাকা অবস্থায় আবদুস সাত্তার নামের এক ব্যক্তি তাঁকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজীবের অভিনীত একটি নাটক দেখে মুগ্ধ হয়েই তিনি এই প্রস্তাব নিয়ে এসেছিলেন।

 

আবদুস সাত্তারের পরিচালনায় ‘রাখে আল্লাহ মারে কে’ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। পরবর্তী সময়ে কাজী হায়াতের ‘খোকন সোনা’ চলচ্চিত্রে প্রধান নায়কের ভূমিকায়ও অভিনয় করেন রাজীব। তবে তাঁর অভিনয়জীবনের সবচেয়ে বড় পরিচিতি আসে খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

 

‘দাঙ্গা’সহ অসংখ্য চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পর্দায় তাঁর ভয়ংকর উপস্থিতি, চোখের অভিব্যক্তি এবং ভারী কণ্ঠস্বর তাঁকে অন্য অভিনেতাদের থেকে আলাদা করে তোলে। তাঁর মুখে উচ্চারিত ‘আমি মাইন্ড করলাম’ সংলাপটিও দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পায়।

 

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চলচ্চিত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে যাওয়া এই অভিনেতা ২০০৪ সালের ১৪ নভেম্বর মাত্র ৫২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

 

সময়ের পরিক্রমায় তাঁর চলে যাওয়ার বহু বছর পেরিয়ে গেলেও বাংলা চলচ্চিত্রে রাজীবের অবদান আজও স্মরণীয়। চাকরির নিরাপদ জীবন ছেড়ে অভিনয়ের অনিশ্চিত পথে পা বাড়িয়ে তিনি যে সাফল্য অর্জন করেছিলেন, তা আজও নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে আছে। পর্দার সেই দাপুটে খলনায়ক রাজীব তাই দর্শকের স্মৃতিতে বেঁচে থাকবেন দীর্ঘদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর