বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় বিক্রি হওয়া ১৫ মাসের শিশুকে উদ্ধার করল প্রশাসন

মো. মিজান, বাগেরহাট প্রতিনিধি: / ৪২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে চরম আর্থিক সংকট ও স্বামীর অবহেলার কারণে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লার উদ্যোগে শিশুটিকে উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মা আনিকা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী হাসান চৌধুরী স্ত্রী ও সন্তানের ভরণপোষণের দায়িত্ব পালন করেননি এবং তাদের খোঁজখবরও রাখতেন না। ফলে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটছিল তার। একপর্যায়ে অসহায় হয়ে নিজের ১৫ মাস বয়সী সন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে মোংলা উপজেলার বাসিন্দা শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের কাছে তুলে দেন তিনি।

 

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর শুক্রবার দুপুরে ইউএনও মো. হাবিবুল্লার বাসভবনে শিশুটির মা ও শিশুটিকে নেওয়া পক্ষকে উপস্থিত করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা জানান, আইনগতভাবে কোনো শিশুকে এভাবে কেনাবেচার সুযোগ নেই। আপাতত পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হচ্ছে।

 

তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ আইনগত প্রক্রিয়ায় শিশুটিকে দত্তক নিতে চাইলে সংশ্লিষ্ট আবেদন যাচাই-বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

অভাবের কারণে একটি শিশুকে বিক্রির এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর