বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে সাময়িক বহিষ্কার ডা. ইসমাইল হোসেন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৩৬ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন এবং সংগঠনের আদর্শ ও সিদ্ধান্তবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. মোহাঃ ইসমাইল হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জেলা শাখার সভাপতি ও সেক্রেটারির যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে সংগঠনের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠে আসছিল। এসব কর্মকাণ্ডের ফলে সংগঠনের ঐক্য, ভাবমূর্তি ও সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

এ পরিস্থিতিতে সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক মর্যাদা বজায় রাখার স্বার্থে তাকে সহ-সভাপতির পদসহ এনডিএফের সব পর্যায়ের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এদিকে, তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তার দেওয়া ব্যাখ্যা পর্যালোচনা এবং পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর