সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ‘এসপি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
রায়গঞ্জ ও সলঙ্গা থানার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা হত্যা মামলার রহস্য উন্মোচন, অপরাধ প্রতিরোধ এবং ইভ টিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়।
পুলিশি দায়িত্ব পালনে আন্তরিকতা, দক্ষতা ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।